BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চারঘাটে বিজিবির অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার

চারঘাটে বিজিবির অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চক মুক্তারপুর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এই ফেনসিডিল উদ্ধার করা হয়।

রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, সীমান্ত পিলার ৭২/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চক মুক্তারপুর স্থানে টহল দিচ্ছিল বিজিবির দলটি।

এ সময় মালিকবিহীন একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে বস্তাটি তল্লাশি করে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার উদ্ধার হওয়া ফেনসিডিলগুলো চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। মাদকের বিরুদ্ধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ