BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চারঘাটে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ

চারঘাটে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে সীমান্ত ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২১ নভেম্বর) দিনগত রাত পৌনে ২টায় ইউসুফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল গোবিন্দপুর এলাকায় ঝোপঝাড়ে আড়াল করে অবস্থান নেয়। এ সময় সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে আরোহী হঠাৎ লাফ দিয়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা জব্দ করা হয়।

জব্দ ফেনসিডিল ও মোটরসাইকেল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান