BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চারঘাটে বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

চারঘাটে বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে উপজেলায় বড়াল নদে গোসলে নেমে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১টার দিকে চারঘাট উপজেলা সদরে বড়াল নদের উৎসমুখের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চারঘাট থানাপাড়া এলাকার রিহান ইসলাম (১৭) ও মাহিদ হোসেন (১৭)। তারা দু’জনই এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা নিয়মিত একসঙ্গে সময় কাটাত। দুর্ঘটনার দিন তারা কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর পাড়ে ফুটবল খেলার পর গোসলে নামে। বড়াল নদের অধিকাংশ স্থানে বর্তমানে পানি কম থাকলেও কিছু স্থানে গভীর গর্ত রয়েছে।

গোসলের একপর্যায়ে রিহান গভীর পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে মাহিদ ঝাঁপ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সে-ও পানির নিচে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর ডুবুরি দল ও স্থানীয়রা রিহান ও মাহিদকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। রাজশাহী সদর থেকে ডুবরি দল আসায় উদ্ধার কার্যক্রমে কিছুটা সময় লেগেছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেননি এক স্বতন্ত্র প্রার্থী ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর নগরীর নিরাপত্তা তদারকিতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার নড়াইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ সহ আটক-২ বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে নতুন পে-স্কেলের প্রতিবেদন, বেতনসহ বহু ক্ষেত্রে সুখবর সিলেটে পৌঁছেছেন তারেক রহমান আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন সমাজকল্যাণ উপদেষ্টা