BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চারঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপি’র তিন কর্মী নিহত

চারঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপি’র তিন কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার শিশাতলা মোড়ে রাজশাহী-বাঘা মহাসড়কে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চারঘাট উপজেলার শোলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার বাসিন্দা শিমুল (৩৩), শিমুল আক্তার তুহিন (৩৪) এবং মারুফ (১৮)। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিটিসি নিউজকে জানান, নিহত তিনজন একটি মোটরসাইকেলে করে চারঘাট থেকে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। শিশাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, নিহত ব্যক্তিরা চারঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। নিহতদের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ