BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত আটক

চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জিশু আলী (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর২৫) বিকেল ৫টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিশু আলী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বাবর আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইটখালি গ্রামের জালাল উদ্দিন ও তার প্রতিবেশী রবিউল ইসলামের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে সোমবার বিকেলে জালাল উদ্দিনের ছেলে বাবর আলীর সঙ্গে রবিউল ইসলামের ছেলে জিশু আলীর কথা কাটাকাটি শুরু হয়।

বিতর্কের এক পর্যায়ে বাবর আলী ক্ষিপ্ত হয়ে জিশুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় জিশু মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় জিশু।

এদিকে, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত বাবর আলী পালিয়ে গিয়ে এলাকার একটি বাড়িতে আত্মগোপন করে। খবর পেয়ে চারঘাট মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়িটি ঘেরাও করে ঘাতক বাবর আলীকে গ্রেফতার করে।

নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল এবং এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। এই বিরোধের কারণেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

চারঘাট মডেল অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রধান অভিযুক্ত বাবর আলীকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের