BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, চাইলেন ক্ষমা

চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, চাইলেন ক্ষমা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ঘটনাটি যুক্তরাষ্ট্রের। কিন্তু বিপদ বাড়ছে যুক্তরাজ্যে। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পদত্যাগ করতে তার দলের এমপিরাই চাপ দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক এমপি জানিয়েছেন, স্টারমারকে হয়তো বিদায় নিতে হবে।

অথচ যে যুক্তরাষ্ট্রে কেলেঙ্কারির ঘটনাটি ঘটেছে সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এপস্টাইন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত।

যে কারণে চাপের মুখে স্টারমার:

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত লর্ড পিটার ম্যান্ডেলসন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী স্টারমার।

স্টারমার নিজেই স্বীকার করেছেন যে, তিনি কুখ্যাত যৌন অপরাধী হিসেবে পরিচিত জেফরি এপস্টাইনের সঙ্গে ম্যান্ডেলসনের সম্পর্কের বিষয়টি জানতেন। তবে এতটা গভীর ছিল সেই সম্পর্কে জানতেন না।

উল্লেখ্য, এপস্টাইন কারাগারে মারা যান ২০১৯ সালে। ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ায় ক্ষমা চেয়েছেন স্টারমার। বৃহস্পতিবার এক ভাষণে এপস্টাইনের শিকার যারা হয়েছেন তাদের কাছে ক্ষমা চান তিনি।

সিএনএন বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এপস্টাইনের সম্পর্ক ছিল। তবে সেটা কতটা তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু তিনি কোনো চাপের মুখে তথা তদন্তের মুখে পড়েননি। কিন্তু এপস্টাইনের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও স্টারমারকে বিদায় নেওয়া লাগতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওয়েলসের এক লেবার এমপি বিবিসিকে জানিয়েছেন, স্টারমারকে বিদায় নিতে হবে। বুধবার কমন্সে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে স্টারমার বলেন, লর্ড ম্যান্ডেলসন দোষী সাব্যস্ত শিশু যৌনকর্মী এপস্টাইনের সঙ্গে তার বন্ধুত্বের পরিমাণ সম্পর্কে বারবার তাকে মিথ্যা বলেছিলেন।

চাপের মুখে যুক্তরাজ্য সরকার বলেছে যে, তারা লর্ড ম্যান্ডেলসনের নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশ করবে। সংবেদনশীল নথিগুলো একটি দুই দলের সমন্বয়ে গঠিত নিরাপত্তা কমিটির কাছে পাঠানো হয়েছে।

সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার সম্ভবত কমিটিতে নেতৃত্ব দিতে পারেন। অ্যাঞ্জেলা রেনার সম্ভবত বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন। আরেক জন নাম প্রকাশ না করে ওয়েলশ লেবার এমপি বিবিসিকে বলেন, এটি একটি ভয়াবহ পরিস্থিতি।

তিনি আরো বলেন যে, স্যার কিয়ারের থাকা উচিত। কিন্তু তার প্রধান কর্মী মরগান ম্যাকসুইনিকে বরখাস্ত করা উচিত। কারণ অভিযোগ আছে যে ম্যাকসুইন স্টারমারকে খারাপ পরামর্শ দিয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে স্বর্ণালংকার টাকাসহ ১০ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ভারতের বিধানসভা নির্বাচন, ৪ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর