BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারী) সকালে রাজশাহী সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৪ ও ২৫ জানুয়ারী ২ দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন আরএফইউজে’র সহকারী মহাসচিব ও দৈনিক কালের কন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন।

প্রশিক্ষন কর্মশালায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পিআইবি’র কো-অর্ডিনেটর শাহ আলম সৈকত। ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন -দেশে চাবি আপনার হাতে’ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের করনীয় ও প্রার্থীদের নির্বাচন আচরনবিধিসহ নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করেন বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন ‘এটিএন বাংলা’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও চীফ রিপোর্টার একরামুল হক সায়েম।

এসময় ‘গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, সরকার, প্রশাসন ও সাংবাদিকতা’, “ভোট, ভোটার ও নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, দায়িত্ব ও কর্তব্য”, “নির্বাচনের অংশীজন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যম”, “নির্বাচন প্রক্রিয়া, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, ভোট কেন্দ্র, মনোনয়ন, হলফনামা, নির্বাচনী আইন লংঘন, অনিয়ম ও অপরাধ”, “গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এবং সংস্কার, নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তব্য, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫”, নির্বাচন রিপোর্টিং এর ধরণ ও প্রকারণ, নির্বাচনকালে গণমাধ্যমকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত ধারণা দেন সিনিয়র সাংবাদিক ‘এটিএন বাংলা’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও চীফ রিপোর্টার একরামুল হক সায়েম।

নির্বাচনকালে বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে জানতে প্রশ্ন করেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন এর সভাপতি রফিকুল আলম, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক মোঃ নাদিম হোসেন, জহুরুল ইসলাম, জাকির হোসেন পিংকু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আজিম, নওগাঁর সিনিয়র সাংবাদিক বেলায়েত হোসেন, আসাদুর রহমান জয়, মামুনুর রশিদ রাজুসহ প্রশিক্ষনে অংশ নেয়া অনেক গণমাধ্যমকর্মী।

প্রশিক্ষনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনিয়র সাংবাদিক ‘এটিএন বাংলা’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও চীফ রিপোর্টার একরামুল হক সায়েম এবং পিআইবি’র কো-অর্ডিনেটর শাহ আলম সৈকত।

প্রাণবন্ত আলোচনায় অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৫০জন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা।

এসময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষন রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে শেষ হবে। রবিবার (২৫ জানুয়ারী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের করনীয় ও প্রার্থীদের নির্বাচন আচরনবিধিসহ নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করবেন ইআরএফ এর সাবেক সভাপতি ও নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ শারমীন রিনভী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার