BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নিবার্হী অফিসার মারুফ আফজাল রাজন।

সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম, বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফল হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি অর্জন চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক অজিত দাস, সিসিডিবি মোড়স্থ গীর্জা পরিচালনা কমিটির সভাপতি বিথিকা বাড়ই, আদিবাসী নেতা কর্ণে লুইস মুরমু প্রমুখ।

বক্তারা, আসন্ন নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায়, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, হিন্দু, আদিবাসী, বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রদায়ের এবং মন্দির, মঠ ও গির্জার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী