BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি।

সোমবার (১৯ জানুয়ারী) বিকেলে জেলা বিএনপির আয়োজনে জেলা শহরের টাউন ক্লাবে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম জাকারিয়া।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মাওলানা আব্দুল মতিনসহ অন্যরা।

এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং বিএনপির অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা বীর প্রতিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সভায় সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মাওলানা আব্দুল মতিন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা