BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিজ বসতবাড়িকে মাদক মজুদের নিরাপদ গোপনাগার বানিয়ে ভয়ংকর হেরোইনের কারবার চালানো এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩.১ কেজি হেরোইন।র‌্যাব এক প্রেসনোটের মাধ্যমে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৌশলে হেরোইন সংরক্ষণ ও সরবরাহ করে আসছিল।

তার বাড়ির ভেতরে আলাদাভাবে লুকিয়ে রাখা তিনটি সাদা পলিথিন প্যাকেটে পাওয়া যায় বিপুল পরিমাণ মাদক।

পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযানের বিষয়ে র‌্যাব সূত্রে আরও জানা গেছে, ১৬ জানুয়ারি রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নংওয়ার্ড মালবাড়িয়া সোনাপট্টি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় গ্রেপ্তার করা হয় ওই এলাকার বাসিন্দা এরবান আলী (৫৫)-কে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে-হেরোইন বিক্রির উদ্দেশ্যেই দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে মাদক মজুদ করে রাখত। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বোর্ডের প্রতি অসন্তোষ, চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ৫ তারকা ক্রিকেটার বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন, তবে দাতাদের শর্তে নয় : অর্থমন্ত্রী পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু