BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র উদ্যোগে নারী শিক্ষায় মাদকমুক্ত সমাজ গঠনে সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র উদ্যোগে নারী শিক্ষায় মাদকমুক্ত সমাজ গঠনে সেমিনার

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নারী শিক্ষা এগিয়ে নিতে ডিএনসি’র উদ্যোগে নারী শিক্ষায় মাদকমুক্ত সমাজ গঠনে “নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজের ভূমিকা” শীর্ষক সচেতনতামূলক সেমিনার হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। তিনি মাদকদ্রব্যের ভয়াবহ সামাজিক প্রভাব ও নৈতিক অবক্ষয় রোধে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারুণ্য নির্ভর, উন্নত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: হাসান আলী। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণও উপস্থিত ছিলেন।

সেমিনারের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, মাদকবিরোধী শপথ বাক্য পাঠ এবং লাল কার্ড প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্নোগান সংবলিত উপহার সামগ্রী বিতরণ করা হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত