BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে গাছ ফেলে ডাকাতির চেষ্টা: ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

চাঁপাইনবাবগঞ্জে গাছ ফেলে ডাকাতির চেষ্টা: ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার খবর পেয়ে ডাকাত ধরতে ঘটনাস্থলে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন সদর উপজেলার আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই নুর ইসলাম (৪৭)।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এস.আই নুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ কর্মকর্তা এসআই নুর ইসলামবর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ।

পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে,স্থানীয়দের থেকে এমন একটি কল পায় জরুরি সেবা ৯৯৯।

খবর পেয়ে আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই নুরুল ইসলাম ও এস.আই সম্ভু মোটরসাইকেলযোগে ঘটনাস্থলের দিকে রওনা দেন। পথে পুলিশের চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যদের ঘটনাটি অবহিত করে তিনি একাই ঘটনাস্থলে পৌঁছান।

এ সময় ঘটনাস্থলে পৌঁছানোর পরেই কিছু বুঝে ওঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে কোপ দেয় ডাকাতদল।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘এসআই নুর ইসলামকে ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়ি কোপ দেয়। পরে অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়।

আহত এসআই নুর ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ১০ থেকে ১২জন ডাকাতদলের সদস্য অংশ নিয়েছিল। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার