BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চ’ এ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই সম্মেলন হয়।

ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, গণভোট একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, যেখানে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সমাজে প্রভাবশালী ধর্মীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মসজিদভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করে সাধারণ মানুষকে গণভোটের গুরুত্ব সম্পর্কে অবহিত করার আহ্বান জানান।

সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডাঃ এ,কে,এম, শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার এ, এন, এম ওয়াসিম ফিরোজ, ঢাকা ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ, আল জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বাওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহবুবুর রহমানসহ অন্যরা।

সম্মেলনে ইমাম সম্মেলনে জেলার বিভিন্নস্থানের প্রায় ৭ শত ৫০ জন ইমাম অংশ নেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২০০জন, শিবগঞ্জ উপজেলার ২০০জন,গোমস্তাপুর উপজেলার ১৫০জন, নাচোল ১০০জন ও ভোলাহাট উপজেলার ১০০জনের মধ্যে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন।

এ সময় গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। ইমাম সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণভোট বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে যাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মুহাম্মদ শরিফুল ইসলাম। সম্মেলন শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মুখতার আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই