BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা করে শিগগিরই ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সভায় রাজধানীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং দাগি অপরাধীদের তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে শুরু হবে, তবে অভিযান শুধু রাজধানীকেন্দ্রিক থাকবে না- সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা করা হচ্ছে। কোনো ধরনের পক্ষপাত বা প্রভাবের তোয়াক্কা না করে নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হবে। এরপর সমন্বিত পরিকল্পনার মাধ্যমে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও অবৈধ অস্ত্র প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী যেই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- আইন সবার জন্য সমান।’

জনগণের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যাশা করি দেশের সব জনগণ আমাদের সহযোগিতা করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও চাঁদাবাজি বা অস্ত্রের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।’

এ সময় জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘দেশের শান্তিশৃঙ্খলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আমরা খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করতে পারব বলে আশা করছি।’

মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর অপরাধপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, গোয়েন্দা নজরদারি জোরদার এবং ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ টিম গঠনের প্রস্তাব তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল