BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চলনবিলে বক দিয়ে বক শিকার! : দুই শিকারির দুই মাস করে কারাদন্ড, শতাধিক পাখি অবমুক্ত কিল্লা ঘর ও কারেন্ট জাল জব্দ

চলনবিলে বক দিয়ে বক শিকার! : দুই শিকারির দুই মাস করে কারাদন্ড, শতাধিক পাখি অবমুক্ত কিল্লা ঘর ও কারেন্ট জাল জব্দ

নাটোর প্রতিনিধি: শীতের শুরুতেই চলনবিলে বিশেষ ভাবে তৈরি কিল্লা ঘরের ফাঁদে বক দিয়ে বক শিকারে মেতেছে লোভী পাখি শিকারিরা। আর পাতা সেই ফাঁদে পাখি শিকারের সময় হাতে নাতে আটক করে দুই পেশাদার শিকারিকে ভ্রাম্যমান আদালতে দুই মাসের করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার সকাল ৯ টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার ইউএনও মাজহারুল ইসলাম এই দন্ডাদেশ দেন। এর আগে কাঁকডাকা ভোরে প্রশাসনের নির্দেশে সিংড়ার চলনবিলের ইন্দ্রাসন মাঠ থেকে দুই পেশাদার পাখি শিকারিকে আটক করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

দন্ডপ্রাপ্তরা হলেন, পাশবর্তী তাড়াশ থানার পলাশী গ্রামের আব্দুল মালেকের ছেলে কবির প্রামাণিক (৪৫) ও একই গ্রামের মৃত আহসান হাবিব এর ছেলে জান মাহমুদ (৩৫)।

অভিযানে বিশেষ ভাবে তৈরি কিল্লা ঘর ও কারেন্ট জালের ফাঁদ থেকে উদ্ধারকৃত শতাধিক বক, শালিক সহ বিভিন্ন প্রজাতির পাখি অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান।

উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, পরিবেশ কর্মী এমএ করিম প্রমূখ। পরে জব্দকৃত ফাঁদগুলো ধ্বংস ও বিলের জীববৈচিত্র্য রক্ষায় এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলে ধান ক্ষেতে বিশেষ ভাবে তৈরি ফাঁদ কিল্লা ঘর ও কারেন্ট জালে পাখি শিকারে মেতে উঠে লোভী শিকারিরা। এই বিলের পাখি ও জীব বৈচিত্র্য রক্ষায় তারা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে ইন্দ্রাসন ও মাগুড়া এলাকায় ধান ক্ষেতে পাতা কিল্লা ঘর ও জাল ফাঁদ থেকে ১০৫ টি বক ও শালিক পাখি উদ্ধার করে অবমুক্ত করেন। এসময় দুই কিশোর শিকারিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় আর দুই পেশাদার পাখি শিকারিকে প্রশাসনের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়।

ইউএনও মাজহারুল ইসলাম বলেন, এই বিলের পাখি রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা খুবই সক্রিয়। পাশাপাশি প্রশাসনও সব সময়ই তৎপর রয়েছে। কোন অপরাধ সংগঠিত হলেই সেখানে ছুটে যাচ্ছেন এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু