BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চরিত্রের প্রয়োজনে দেখতে খারাপ হতেও আপত্তি নেই : ঋতুপর্ণা

চরিত্রের প্রয়োজনে দেখতে খারাপ হতেও আপত্তি নেই : ঋতুপর্ণা

বিটিসি বিনোদন ডেস্ক: টলিপাড়ার অন্দরে গুঞ্জন আছে—তিনি এলেই নাকি ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করে, বদলে যায় পরিবেশ। তিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

দীর্ঘ ক্যারিয়ারে নিন্দা বা সমালোচনাকে গায়ে না মেখে তিনি বরাবরই মন দিয়েছেন নিজের কাজে।

সম্প্রতি অরিন্দম শীলের নতুন রাজনৈতিক থ্রিলার ‘কর্পূর’-এ এক ভিন্ন লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

অরিন্দম শীলের এই ছবিতে ঋতুপর্ণাকে দেখা যাবে ‘মৌসুমী সেন’ নামক এক দৃঢ়চেতা কলেজ অধ্যাপিকার চরিত্রে।

চরিত্রের প্রয়োজনে এখানে তার সাজগোজ একেবারেই সাধারণ—হালকা মেকআপ আর টানটান করে বাঁধা চুল।

নিজের লুক নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমি অভিনেত্রী, সব সময় সুন্দর দেখাতে হবে এমনটা ভাবি না। চরিত্র যদি দাবি করে তবে আমি দেখতে খারাপ হতেও রাজি।

পরিচালক অরিন্দম শীল জানান, এই রাজনৈতিক থ্রিলারটি তার ভাবনার জগতের এক নতুন অধ্যায়।’

একটানা কাজ, সিঙ্গাপুরের সংসার, আর দুই সন্তানের দায়িত্ব—সবটাই নিপুণভাবে সামলাচ্ছেন ঋতুপর্ণা।

তার মতে, গ্ল্যামার আর সংসার দুই-ই চাইলে পরিশ্রম করতে হবে। শত ব্যস্ততার মাঝেও স্বামী সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সময় কাটানো ধরে রাখাটা তার কাছে অত্যন্ত জরুরি।

তিনি বিশ্বাস করেন, সঙ্গ ও সান্নিধ্যই জীবনকে সুন্দর রাখে।

টলিউডের বর্তমান পরিস্থিতি ও দলাদলি নিয়ে ঋতুপর্ণা বেশ উদারপন্থী।

তিনি মনে করেন, ইন্ডাস্ট্রিকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখা ঠিক নয়।

নতুন পরিচালক ও প্রযোজকদের কাজের সুযোগ দিয়ে ইন্ডাস্ট্রিকে আরো বড় করতে হবে। আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।

তবে পর্দার বাইরের রাজনীতিতে নিজেকে জড়াতে নারাজ তিনি।

রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে হাসিমুখে তার সহজ উত্তর, নিজের জীবনের রাজনীতিই ভালো করে বুঝতে পারলাম না, দেশের রাজনীতি কী বুঝব! সমাজসচেতন মানুষ হিসেবে কাজ করতে চাইলেও নিজেকে কোনো রাজনৈতিক দলের ফ্রেমে আটকাতে চান না এই তারকা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ