BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চন্দনাইশ উপজেলা কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার সাথে প্রেসক্লাব এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চন্দনাইশ উপজেলা কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার সাথে প্রেসক্লাব এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চন্দনাইশ উপজেলা কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার সাথে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪) এর নেতৃবৃন্দের গত সোমবার (০৪ই মে) দুপুরে উপজেলা সরকারি কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. তারেক, হাজী শহীদুল ইসলাম, মীর খালেদ মাহমুদ বাবর , নয়ন দাশ, কলামিস্ট মোহাম্মদ ইমাদ উদ্দীন প্রমুখ।

মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার পরিকল্পনা তুলে ধরে বলেন, ভূমি অফিসের প্রতিটি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

এক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া বে-দখল হওয়া খাল ও খাস জমি উদ্ধার, অবৈধ ইটভাটা উচ্ছেদ ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি মোহাম্মদ ইমাদ উদ্দীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার