BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চন্দনাইশে একটি আধুনিক বাস স্টেশন স্থাপনের দাবী

চন্দনাইশে একটি আধুনিক বাস স্টেশন স্থাপনের দাবী

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টলার চন্দনাইশ উপজেলায় একটি সুপরিকল্পিত বাস স্টেশন স্থাপন করা দীর্ঘদিনের একটি যৌক্তিক দাবী। যা স্থানীয় বাসিন্দা এবং যাতায়াতকারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত চন্দনাইশ উপজেলায় বাসের একটি নিজস্ব বাস স্টেশন না থাকায় নানা ধরনের সমস্যা ও ঝুঁকি সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।

মহাসড়কের পাশে যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তেছে। এবং দীর্ঘ ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে প্রতিনিয়ত।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসযাত্রীরা দীর্ঘদিন ধরেই জিম্মি হয়ে আছেন পরিবহন ব্যবসায়ীদের কাছে।

তাছাড়া জীবিকার তাগিদে চন্দনাইশ উপজেলার হাজার হাজার মানুষ চট্টগ্রাম নগরীতে থাকেন। তাদের বেশিরভাগই ছুটির দিনে পরিবারের সদস্যদের সান্নিধ্য পেতে প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম শহর থেকে চন্দনাইশে নিজ বাড়িতে যান। এদিন নিজ গন্তব্যে যেতে শাহ আমানত সেতু চত্বরে হাজারও যাত্রী একসঙ্গে জড়ো হন।

এই সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলকারী মিনিবাসগুলো যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ- তিনগুণ ভাড়া আদায় করে আসছে। সরকারি ছুটিতে তাদের এ নৈরাজ্য সীমা অতিক্রম করে যায়। ছুটি কাটিয়ে চন্দনাইশ থেকে চট্টগ্রামে ফিরতে সাধারণ বাসযাত্রীদের রোদ-বৃষ্টিতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে অনেক্ষণ ধরে বাসের অপেক্ষা করতে হয়। এমনকি ফের ভোগান্তিতে পড়তে হয়।

প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে এই জনপদের বাসিন্দারা। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অফিসে তদবির চালিয়ে বারবার আশ্বাস মিললেও এখনো পর্যন্ত কোন বাস স্টেশন স্থাপন হয়নি। গাছবাড়িয়া সংলগ্ন স্থানে একটি আধুনিক বাস স্টেশন স্থাপন করা হলে চন্দনাইশবাসীর জন্য যাতায়াত সহজ ও নিরাপদ হবে।

একইসাথে চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার সহ সকল যাত্রীদের জন্য অপেক্ষাগার, টয়লেট ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা যাবে।

চন্দনাইশে একটি বাস স্টেশন স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, সড়ক ও পরিবহন মন্ত্রী, এমপি জসীম উদ্দীন আহমেদ এবং স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি মোহাম্মদ ইমাদ উদ্দীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার