BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর (PNS SAIF) জাহাজ

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর (PNS SAIF) জাহাজ

চট্টগ্রাম ব্যুরো: চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ (PNS SAIF)। শনিবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থান কালে জাহাজটির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কামান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীগণ চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনী জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। এছাড়াও, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণও পাকিস্তানের জাহাজটি পরিদর্শন করবেন।

পাকিস্তান নৌবাহিনী জাহাজের বাংলাদেশ সফরের ফলে দুই দেশের মধ্যকার সৌহার্দপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ