BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে মাছ ধরা ট্রলারে ১৫ কোটির ইয়াবাসহ গ্রেফতার-৯

চট্টগ্রামে মাছ ধরা ট্রলারে ১৫ কোটির ইয়াবাসহ গ্রেফতার-৯

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে একটি মাছ ধরার ট্রলার থেকে পাঁচ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নাম্বার ঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া এসব মাদকের মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারদের মধ্যে মিয়ানমারের পাঁচ নাগরিক রয়েছেন।

তারা হলেন- সৈয়দ আলম, সুলতান আহম্মদ, মো. ইউসুফ, মো. কাসিম ও ইসমাইল।

বাকি চারজন বাংলাদেশি নাগরিক।

তারা হলেন- শাহ আলম, আজম উল্লাহ, ফারুক ও ছানাউল্লাহ।

র‌্যাব জানায়, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে একটি ফিশিং বোট চট্টগামের পতেঙ্গার দিকে আসছিল। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি টিম শুক্রবার রাতে পতেঙ্গার ১৫ নাম্বার ঘাট এলাকায় অভিযান চালায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা ফিশিং বোট থেকে পালানোর চেষ্টা করলে ৯ জনকে গ্রেফতার করা হয়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুম থেকে পাঁচ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

র‌্যাব আরও জানায়, এই চক্রটি মিয়ানমারের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে কম দামে মাদক কিনে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। সড়ক পথে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে সাগর পথে ফিশিং বোটে ইয়াবা আনা হচ্ছিল বলে তারা স্বীকার করেছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বিটিসি নিউজকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ মাদকসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলার পর আদালতে চালান দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার