BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত-৪

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত-৪

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রাইভেট কার। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। তাছাড়া অন্তত চারজন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানার নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে ‘টয়োটা হ্যারিয়ার’ মডেলের ওই প্রাইভেট কারটি ছিটকে পড়ে।

দুর্ঘটনায় নিহতের নাম মো. শফিক (৫৫)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহতদের পরিচয়ও তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি চট্টগ্রাম বন্দরের কর্মী বলে জানা গেছে। তবে কীভাবে এক্সপ্রেসওয়ের ওপর থেকে গাড়িটি ছিটকে পড়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। দুর্ঘটনার আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল। নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর সেটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে এক তরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং আহত পথচারী শফিককে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শফিক হাসপাতালে মারা যান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার