BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত-৪

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত-৪

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রাইভেট কার। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। তাছাড়া অন্তত চারজন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানার নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে ‘টয়োটা হ্যারিয়ার’ মডেলের ওই প্রাইভেট কারটি ছিটকে পড়ে।

দুর্ঘটনায় নিহতের নাম মো. শফিক (৫৫)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহতদের পরিচয়ও তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি চট্টগ্রাম বন্দরের কর্মী বলে জানা গেছে। তবে কীভাবে এক্সপ্রেসওয়ের ওপর থেকে গাড়িটি ছিটকে পড়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। দুর্ঘটনার আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল। নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর সেটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে এক তরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং আহত পথচারী শফিককে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শফিক হাসপাতালে মারা যান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন : বাগরেহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী