BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ঘানার একটি স্টেডিয়ামে সেনাবাহিনীতে নিয়োগের বাছাই অনুষ্ঠানে জনতার ভিড়ের কারণে পদদলিত হয়ে কমপক্ষে ছয় জন প্রাণ হারিয়েছেন। এ সময় আরও ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

বুধবার (১২ নভেম্বর) ঘানার সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মর্মান্তিক ভিড়ের কারণ হলো ‘নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন করে ছুটে আসা আবেদনকারীদের অপ্রত্যাশিত ঢেউ’।

সেনাবাহিনীতে যোগদানের আশায় হাজার হাজার মানুষ রাজধানী আক্রার এল-ওয়াক স্টেডিয়ামে সমবেত হয়েছিল।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশটির যুব বেকারত্বের হার প্রায় ৩২%। এই ধরনের নিয়োগ ইভেন্টগুলোতে সাধারণত প্রচুর ভিড় জমে যায় এবং প্রায়শই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ভেরোনিকা অ্যাডজো আরহিন বলেন, অনুষ্ঠানটি শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগেই এই দুর্ঘটনা ঘটে।

এদিকে, আহতদের দেখতে ওইদিন বিকেলেই ঘানার প্রেসিডেন্ট জন মাহামা ঘটনাস্থলে ছুটে যান। তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার