BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে আর্সেনালের হোঁচট

ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে আর্সেনালের হোঁচট

বিটিসি স্পোর্টস ডেস্ক: মৌসুমের শেষ ভাগে এসে বড় ধাক্কা খেল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে মিকেল আর্তেতার দল। এই হারের ফলে শিরোপা লড়াই আরও জমে উঠেছে, আর সুযোগ তৈরি হয়েছে ম্যানচেস্টার সিটির জন্য ব্যবধান কমানোর।

এমিরেটস স্টেডিয়ামে শনিবারের ম্যাচে শুরু থেকেই নিষ্প্রভ ছিল আর্সেনালের পারফরম্যান্স। তবে ভিক্টর ইয়োকেয়ারেসের সফল পেনাল্টিতে একবার সমতায় ফিরলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরে আসতে পারেনি তারা।

৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে আর্সেনাল। অন্যদিকে ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।

টানা চার জয়ের পর এই প্রথম লিগে হারল আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে এটি তাদের তৃতীয় হার। এর মধ্যে এফএ কাপ ও লিগ কাপ থেকেও বিদায় নিতে হয়েছে দলটিকে।

ম্যাচের ১৭তম মিনিটে ভাগ্য সহায় ছিল বোর্নমাউথের। অরক্ষিত ডিফেন্ডার আন্ড্রিয়াঁ ত্রুফেরের ক্রসে উইলিয়াম সলিবার পায়ে লেগে বল চলে যায় দূরের পোস্টে, যেখানে লাফিয়ে গোল করেন জুনিয়র ক্রুপি।

মাত্র চতুর্থ টিনএজার হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমে ১০ বা তার বেশি গোল করার কীর্তিও গড়েছেন তিনি।

৩৫তম মিনিটে রায়ান ক্রিস্টির হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে ম্যাচে ফেরান ইয়োকেয়ারেস। যদিও বোর্নমাউথ গোলরক্ষক সঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু শটের গতি ছিল বেশি।

দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে আবারও গোল করেন ইয়োকেয়ারেস, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

৭৪তম মিনিটে আবার এগিয়ে যায় বোর্নমাউথ। ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে গোল করেন অ্যালেক্স স্কট।

শেষ দিকে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা করলেও আর্সেনাল সফল হয়নি। যোগ করা সময়েও একাধিক সুযোগ নষ্ট করেন ইয়োকেয়ারেস। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বোর্নমাউথ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার