BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় বিশ্ববাজারে অস্থিরতার আশঙ্কা

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় বিশ্ববাজারে অস্থিরতার আশঙ্কা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার জেদ ধরে ইউরোপের আটটি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং ব্রিটেনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হবে। যদি গ্রিনল্যান্ড হস্তান্তর নিয়ে কোনো সমঝোতা না হয়, তবে পহেলা জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই আকস্মিক পদক্ষেপে ইউরোপীয় শেয়ারবাজার এবং মুদ্রাবাজার বিশেষ করে ইউরো ও ডেনিশ ক্রোন ব্যাপক চাপের মুখে পড়তে পারে।

বেরেনবার্গের প্রধান অর্থনীতিবিদ হোলগার স্মিডিং মনে করেন, এই বছরের শুল্ক পরিস্থিতি শান্ত থাকবে বলে যে আশা করা হয়েছিল, তা ভেস্তে গেছে। বিনিয়োগকারীরা এখন গত বছরের এপ্রিলের ‘লিবারেশন ডে’ শুল্কের ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করছেন, যা বিশ্ববাজারে ব্যাপক ধস নামিয়েছিল।

তবে বিশ্লেষকরা এও বলছেন, বিনিয়োগকারীরা এখন ট্রাম্পের এই ধরনের হুমকি মোকাবিলায় আগের চেয়ে বেশি অভ্যস্ত। ফলে সোমবার বাজার খোলার পর এশিয়ান ট্রেডিং সেশনে ইউরোর ওপর কিছুটা চাপ পড়লেও, তা হয়তো গত বছরের মতো বিধ্বংসী হবে না। বর্তমানে ইউরো ডলারের বিপরীতে গত নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে।

ইউরোপীয় বাজারগুলো যখন রেকর্ড উচ্চতায় লেনদেন করছে, ঠিক তখনই এই শুল্ক যুদ্ধের ঘোষণা এলো। তবে ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে প্রতিরক্ষা খাতের শেয়ারগুলো লাভবান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসেই ইউরোপীয় প্রতিরক্ষা শেয়ারগুলোর দর প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের হাতে আটক করার ঘটনা গ্রিনল্যান্ড নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, ডেনমার্কের মুদ্রা ‘ক্রোন’ বর্তমানে ইউরোর বিপরীতে ছয় বছরের সর্বনিম্নের কাছাকাছি লেনদেন করছে, যা ডেনিশ কেন্দ্রীয় ব্যাংকের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গ্রিনল্যান্ড ইস্যু ছাড়াও ইরানের অস্থিরতা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সরিয়ে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশঙ্কার জন্ম দিয়েছে। বৈশ্বিক এই অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি অবস্থান করছে।

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার আগে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, বর্তমানে বিশ্বের এক নম্বর উদ্বেগের কারণ হলো দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংঘাত। ফোর্ডহ্যাম গ্লোবাল ফোরসাইটের প্রতিষ্ঠাতা টিনা ফোর্ডহ্যামের মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য যুদ্ধ আবার পূর্ণ মাত্রায় ফিরে এসেছে, যা বিশ্ব অর্থনীতিকে এক ‘অচিন্তনীয়’ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬