BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক আরোপের হুমকিকে ‘ব্ল্যাকমেইল’ বা চাপ সৃষ্টি বলে আখ্যা দিয়েছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল।

রোববার (১৮ জানুয়ারি) ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান উইল বলেন, ‘এটা স্পষ্টতই ব্ল্যাকমেইল। এর কোনো প্রয়োজন নেই। এতে ন্যাটো জোটের উপকার হচ্ছে না, গ্রিনল্যান্ডেরও কোনো লাভ নেই।’ খবর রয়টার্সের।

এর আগে শনিবার ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর করার কথা বলেন তিনি। এসব দেশ গ্রিনল্যান্ডে ন্যাটোর একটি সামরিক মহড়ায় সেনা পাঠাতে সম্মত হয়েছে।

ডাচ পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্রিনল্যান্ডে ইউরোপীয় মিশনের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে দেখানো যে ইউরোপ গ্রিনল্যান্ডের নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে কূটনীতি ও বাণিজ্যের মধ্যে যোগসূত্র তৈরি করার বিপক্ষে তিনি।

ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন, গ্রিনল্যান্ডের পূর্ণ মালিকানা ছাড়া তিনি কোনো সমাধানে রাজি নন। তার মতে, কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড—দুই পক্ষই স্পষ্টভাবে জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।

এদিকে ট্রাম্পের শুল্ক হুমকির বিষয়ে করণীয় নির্ধারণ করতে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূতরা রোববার জরুরি বৈঠকে বসছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার