BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলছে কানাডা ও ফ্রান্স

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলছে কানাডা ও ফ্রান্স

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারির পর কানাডা ও ফ্রান্স দেশটিতে তাদের প্রথম নতুন কনস্যুলেট চালু করতে যাচ্ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে কনস্যুলেট উদ্বোধন করতে রাজধানী নুউকে যাচ্ছে কানাডার একটি প্রতিনিধি দল।এতে দেশটির গভর্নর জেনারেল মেরি সাইমন এবং পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দসহ ঊর্ধ্বতন রয়েছেন। তাদের সঙ্গে একটি কানাডিয়ান কোস্টগার্ড জাহাজও থাকবে।

এএফপি জানিয়েছে, কানাডা এবং ফ্রান্স গ্রিনল্যান্ডে নতুন কনস্যুলেট খুলেছে। যা এই অঞ্চলে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক আগ্রহের মধ্যে আর্কটিক অঞ্চলের সাথে আরও শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দেয়।

উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন, কনস্যুলেট চালুর মধ্যে দিয়ে  উভিয় দেশের মধ্যে সঙ্গে সম্পর্ক, জলবায়ু গবেষণা এবং টেকসই উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণ করা এবং আর্কটিক সম্প্রদায়ের জন্য সমর্থন জোরদার করা।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, কনস্যুলেটটি ‘আর্কটিকের প্রতি কানাডার দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি এবং পরিবেশ সুরক্ষা থেকে শুরু করে আদিবাসী অংশীদারিত্ব পর্যন্ত ভাগ করা অগ্রাধিকারের ভিত্তিতে গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে সহায়তা করবে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা নতুন কনস্যুলেটকে ফ্রান্সের বৃহত্তর আর্কটিক কৌশলের অংশ হিসাবে বর্ণনা করেছে। সেই সাথে প্যারিস বৈজ্ঞানিক সহযোগিতা জোরদার, দায়িত্বশীল অর্থনৈতিক উন্নয়ন এবং উচ্চ উত্তরে বহুপাক্ষিক সংলাপকে সমর্থন করতে করেছে।

এর আগে নুউকে আইসল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কনস্যুলেট ছিল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী