BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সামষ্টিক দায়িত্ব : ডেনিশ প্রধানমন্ত্রী

গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সামষ্টিক দায়িত্ব : ডেনিশ প্রধানমন্ত্রী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তা কেবল ডেনমার্কের একার নয়, বরং এটি উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) জন্য একটি সামষ্টিক দায়িত্ব।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি এই মন্তব্য করেন।

গ্রিনল্যান্ডকে ‘জবরদখলের’ লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে উত্তর মেরুর এই বিশাল দ্বীপটির সুরক্ষাকে পুরো ন্যাটো জোটের জন্য ‘সাধারণ উদ্বেগের বিষয়’ হিসেবে ঘোষণা করেছে ডেনমার্ক।

উদ্ভূত পরিস্থিতিতে দ্বীপটির প্রতিরক্ষা জোরদার করতে ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সেখানে সেনা পৌঁছাতে শুরু করেছে।

ফ্রেডেরিকসেন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা এখনও অটুট রয়েছে। এটি স্পষ্টতই একটি গুরুতর বিষয় এবং এই পরিস্থিতি রুখতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন কড়া ভাষায় জানিয়েছেন, গ্রিনল্যান্ড কোনও বিক্রয়যোগ্য বস্তু নয়। তিনি বলেন, সংলাপ তখনই সম্ভব যখন আমাদের সাংবিধানিক অবস্থান, আন্তর্জাতিক আইন এবং আমাদের নিজেদের দেশের ওপর আমাদের অধিকারের প্রতি সম্মান দেখানো হবে।

তিনি স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হিসেবে ন্যাটোর সদস্য এবং এটি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের শাসনাধীন হবে না। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার