BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ ঠেকাতে একসঙ্গে কাজ করবে তিন মন্ত্রণালয় : ত্রাণমন্ত্রী

গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ ঠেকাতে একসঙ্গে কাজ করবে তিন মন্ত্রণালয় : ত্রাণমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: গ্যাস লিকেজ কিংবা মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারগুলোকে কীভাবে একটা নিয়মের মধ্যে আনা যায়, সেগুলো নিয়ে শিল্প, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একস মিলে কাজ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের হালিশহরে ও কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডের ঘটনায়, দগ্ধদের দেখতে এসে তিনি এই আশ্বাস দেন।

দিন দিন গ্যাস লিকেজ থেকে এ ধরনের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হবে যাতে করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয়। সেই সাথে, মন্ত্রণালয় থেকে যতটুকু সাপোর্টের প্রয়োজন, আমরা সেটি দিবো।

ত্রাণমন্ত্রী বলেন, বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্যাস লিকেজ ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের কারণে দেশে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাই এই তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি নিয়মিত মনিটরিং ও জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি সিলিন্ডারের নিরাপত্তা পরীক্ষা, মেয়াদোত্তীর্ণ ও অব্যবহৃত সিলিন্ডারের রক্ষণাবেক্ষণ, এবং গ্যাস সরবরাহের মানদণ্ড কঠোরভাবে মানা হবে।

এর আগে, সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম হালিশহর থানার ওয়াপদা মোড়ে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন দগ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের। যাদের দুজনই শতভাগ দগ্ধ ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সাংবাদিকের নাতনী মারিহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত আদমদীঘিতে জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ