BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকরি মেলা অনুষ্ঠিত

গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকরি মেলা অনুষ্ঠিত

বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: কর্মসংস্থানের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে দাতা সংস্থা বিশ্বব্যাংকের অর্থায়ন অ্যাসেট প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সিদ্দিক আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক সেঁজুতি ধর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. কেফায়েত উল্লাহ, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার।

এছাড়াও বক্তব্য রাখেন- টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রকৌশলী লতিফুর রহমান, ইন্সট্রাক্টর আশাদুল ইসলাম, খাইরুল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ।

মেলায় অনেক শিল্পপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে; যার মধ্যে ১২টি প্রতিষ্ঠান স্টলও দিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এ সময় ৩১২ জন চাকরিপ্রার্থী সিভি জমা দেন। তাৎক্ষণিক বাছাই শেষে ১৯৪ জন চাকরি পান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নাম ঘোষণা করা হয়। তাঁদের কয়েকজনের হাতে নিয়োগপত্র তুলে দেন অতিথিরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ