BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন

গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন

বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হয়।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় দরবার শরীফে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরীফের খাদেম ও ইমাম মোঃ সেকান্দর আলী সুরেশ্বরী। প্রতি বছরের মতো এ বছরও শতাধিক মুসল্লি উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মোনাজাত করা হয়।

ইমাম ও খাদেম মোঃ সেকান্দর আলী সুরেশ্বরী বলেন, আমরা মূলত চাঁদ দেখে রোজা রাখি, রোজা ছেড়ে দিই, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি। অনেক সময় দেখা যায় সৌদি আরবের সাথে ও বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সাথে মিলে যায়।

প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে নুরমহল সুরেশ্বর দরবার শরীফ ( সুরেশ্বর দরবার শরীফের একটি শাখা প্রতিষ্ঠান) অবস্থিত। এখানকার অনুসারী ও ভক্তরা প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের একদিন আগে রোযা রাখে এবং সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা উদযাপন করে।

মহিলারা পৃথক জামাতে নামাজ আদায় করেন। সুরেশ্বরের মুরীদান ভক্তরা দূর-দূরান্ত থেকে সকাল থেকেই জামাতে নামাজ আদায়ের জন্য হাজির হন। ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শতাধিক মানুষ এ জামাতে অংশগ্রহণ করেন। নামাজের শেষে সকলের জন্য তোবারক বা খাবার পরিবেশন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান