BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ-গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ-গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আগুন লেগে পুড়ে গেছে গণপূর্ত বিভাগের একটি পিক-আপভ্যান।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেওয়াল ও একটি পিক-আপভানে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে র্দুবৃত্তরা। এতে পিক-আপভ্যানে আগুন ধরে যায়। অফিসের গার্ড টের পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়াও গভীর রাতে সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে র্দুবৃত্তরা।

পুলিশ জানায়, গভীর রাতে কালো রঙের একটি মাইক্রোবাস থেকে র্দুবৃত্তরা ৫/৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে ১টি বোমা বিস্ফোরিত হয়। তবে গ্রামীণ ব্যাংকের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

এ দিকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা।

এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গোপালগঞ্জ প্রতিনিধি শাফিউল কায়েস। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান