BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গোদাগাড়ীতে ১৫ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

গোদাগাড়ীতে ১৫ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ১৫ লাখ টাকার হেরোইন-সহ মোঃ জিমেল শেখ ওরফে জিমু (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গোদাগাড়ী থানাধীন চর-আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল গ্রামে তার বসতবাড়ির শয়নকক্ষ থেকে ১৫০ গ্রাম জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারী জিমেল শেখ ওরফে জিমু, সে গোদাগাড়ী থানাধীন চর-আষাড়িয়াদহ ইউনিয়নের আমতলা খাসমহল গ্রামের মোঃ জাহির উদ্দিনের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, জিমু নিজ বসতবাড়ির শয়নকক্ষে বিক্রয়ের উদ্দেশ্যে হেরোইন মজুত রেখেছে।

এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে জিমুর ঘরে তল্লাশী চালিয়ে ১৫০গ্রাম হেরোইন জব্দকরা সহ তাকে গ্রেফতার করেন এসআই মোঃ নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে গোদাগাড়ী থানা পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার