BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গুরুদাসপুরে নদীতে মিলল যুবকের লাশ

গুরুদাসপুরে নদীতে মিলল যুবকের লাশ

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে আব্দুল কুদ্দুস নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু এলাকার তুলসি নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পাটপাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

পরিবার জানায়, গত ৩০ জানুয়ারি বিকেলে পাওনা টাকা আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল কুদ্দুস। তার স্ত্রী তাকে ফোন করলে কিছুক্ষণ পর আসবেন বলে জানান। পরে আর বাড়ি ফেরেননি। আবারও ফোন দিলে মোবাইল বন্ধ পান স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, তুলসি নদীপাড়ের বসতিতে মুসা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল কুদ্দুস সেখানে যাতায়াত করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার বিটিসি নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল