BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে টিনশেডের কলোনিতে আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

গাজীপুরে টিনশেডের কলোনিতে আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরে একটি টিনশেডের কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির প্রায় ১০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার সময় মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠানেট বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর আগে একই দিনে দুপুরে রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানার ভয়াবহ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল পাঁচটার সময় রুমেল পাঠানের টিনসেট কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বৃদ্ধি থাকায় মুহুর্তের মধ্যে আশেপাশের  রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুনের নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তারা আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বাড়ির মালিক রুমেল পাঠান জানান, টিনশেডের একটি কলোনির ১০০ ঘরের সব পুড়ে ছাই হয়ে যায়। কোনো ঘরের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।

শাহ আলম নামে এক পোশাক শ্রমিক বলেন, ‘আমি অফিস থেকে জানতে পারি বাসায় আগুন লেগেছে। বাসায় আসতে আসতে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের কাপড়
ছাড়া কিছুই নাই।

রহিমা বেগম নামো এক ভাড়াটিয়া বলেন, ‘কয়েকদিন আগে বেতন পাই। নেতনের সব টাকা রুমে ছিলো। ও আল্লাহ আমার সব শেষ হয়ে গেলো। রাতে দিনে ডিউটি করা টাকা সব মুহূর্তের মধ্যে সব শেষ।’

স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা বলেন, ‘খবর শুনে আমরা স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই যে আগুন নেভাতে বেগ পেতে হয়।’ তিনি আরও বলেন, ‘রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের আগুন নেভাতে বেগ পেতে হয়।’

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসে আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান