BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে উদ্বোধনের আগেই ধসে পড়ল নির্মিত সড়ক

গাজীপুরে উদ্বোধনের আগেই ধসে পড়ল নির্মিত সড়ক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশন–এর কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় নির্মিত একটি সড়ক কয়েকদিনের মধ্যেই ভেঙে কয়েক ফুট নিচ পর্যন্ত দেবে গেছে। উদ্বোধনের আগেই সড়কের এমন বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউসিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে সিটি কর্পোরেশনের অর্থায়নে বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে উন্নয়নকাজ দুটি প্যাকেজের আওতায় বাস্তবায়ন করা হয়।

প্রকল্পের আওতায় ২৫০ মিটার ডব্লিউবিএম সড়ক, ৬০ মিলিমিটার কার্পেটিং, প্রায় ১ দশমিক ৮ মিটার প্রশস্ত ফুটপাত, রেলিং ও গার্ডওয়াল নির্মাণের কথা ছিল। তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়ক দেবে যাওয়ায় নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে।

এলাকাবাসী জানান, নির্বাচনের কয়েকদিন আগেই রাস্তার ঢালাই করা হয়েছে। ঢালাই শেষ হওয়ার ৩ দিন পরই ভেঙে যায় রাস্তা। এছাড়াও রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এই রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছে, যতোটুকু ঢালাই দরকার ছিল তাও দেওয়া হয়নি। আমরা এলাকাবাসী কাজের সঙ্গে জড়িতদের বিচারের দাবি করছি।

সরেজমিনে দেখা যায়, মহানগরীর কাশিমপুর ৬ নং ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এমন অবস্থায় এলাকার রাস্তা প্রথমে ফাটল ধরে, পরে সেখানে ভেঙে কয়েকফুট দেবে গেছে। এতে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়াও বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।

কাশিমপুর নামাবাজার এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাসান সরকার বলেন, রাস্তাটি দুই সপ্তাহ আগে করা হয়েছে নিম্নমানের মালামাল সামগ্রী দিয়ে। কাজ করায় মাত্র দুই সপ্তাহ না যেতেই রাস্তাটি ধসে পড়ে গেছে। এত বড় একটা দুর্নীতি অনিয়ম হয়েছে এ রাস্তাটির কাজের ক্ষেত্রে অথচ দায়িত্ববান লোকেরা চুপচাপ রয়েছেন।

কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, নদীর পাড়ে রাস্তাটা হচ্ছে, এটা ন্যাচারাল ডিজাস্টার। পরিকল্পনার কোন ত্রুটিও থাকতে পারে। ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি সরেজমিনে গিয়ে দেখে বিস্তারিত বলতে পারবো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল