BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের

গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি তাণ্ডবে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট মোকাবেলা এবং পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তার জন্য চীন ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনা নেতা শি জিনপিং এই ঘোষণা দেন।

দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য উত্তেজনা, তাইওয়ান এবং ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকটি ম্যাক্রোঁর তিন দিনের রাষ্ট্রীয় চীন সফরের অংশ। সাম্প্রতিক বছরগুলোতে উভয় নেতা পারস্পরিক সফরের মাধ্যমে দৃঢ় ব্যক্তিগত সম্পর্ক প্রদর্শন করলেও বেশ কিছু বিতর্কিত রাজনৈতিক বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।

এদিকে, গাজার জন্য চীনের ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস। তিনি বলেন, এই উদার উদ্যোগ ন্যায়বিচারের সমর্থনে চীনের নীতিগত এবং অটল অবস্থানের প্রতীক।

মাহমুদ আব্বাস আন্তর্জাতিক বিশ্বে ফিলিস্তিনি স্বার্থে চীনের সমর্থনমূলক অবস্থানের জন্য প্রশংসা করেন এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায়সঙ্গত ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার জন্য বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার