BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজায় পাকিস্তানকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প

গাজায় পাকিস্তানকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানোর খবরটি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগে পাকিস্তান সক্রিয়ভাবে যুক্ত থাকবে।

দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি শনিবার (১৭ জানুয়ারি) বলেছেন, ‘জাতিসংঘের প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টায় পাকিস্তান সম্পৃক্ত থাকবে।’

ট্রাম্পের এই শান্তি পরিষদের ঘোষণা ভালোভাবে নেয়নি ইসরাইল। দখলদার দেশটির হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরিষদ। রোববার এই বিষয়ে বিরোধীতা করে শাসক জোটের অংশীদারদের নিয়ে বৈঠক ডাকেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এএফপি জানিয়েছে, শনিবার গভীর রাতে নেতানিয়াহুর কার্যালয় গাজা বিষয়ক নির্বাহী বোর্ডের গঠন নিয়ে আপত্তি তোলে। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বোর্ড অব পিসের অধীন গঠিত গাজা নির্বাহী বোর্ডের গঠন সংক্রান্ত ঘোষণা ইসরাইলের সঙ্গে সমন্বয় না করেই দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের নীতির পরিপন্থী।’

তবে আপত্তির সুনির্দিষ্ট কারণ বিবৃতিতে ব্যাখ্যা করা হয়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘শান্তি পরিষদ ঘোষণা করতে পারা আমার জন্য বিরাট সম্মানের, বোর্ড অব পিস গঠিত হয়েছে।’ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই পরিষদের সদস্যদের নাম ‘শিগগির’ ঘোষণা করা হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত