BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজাবাসীর জন্য আতঙ্কের নাম এখন ‘ইয়েলো লাইন’

গাজাবাসীর জন্য আতঙ্কের নাম এখন ‘ইয়েলো লাইন’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজা উপত্যকায় প্রতিদিনই হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যৌথ উদ্যোগ নিচ্ছে মিশর-তুরস্ক। দ্বিতীয় পর্যায়ের চুক্তি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করছে দুই দেশ।

গাজার ফিলিস্তিনিদের জন্য আতঙ্কের নামে পরিণত হয়েছে ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা। যুদ্ধবিরতি শুরুর পর প্রায় প্রতিদিনই এই রেখা অতিক্রমের অযুহাতে দখলদার বাহিনীর গুলিতে প্রাণ দিতে হচ্ছে উপত্যকার বাসিন্দাদের। বুধবারও (১২ নভেম্বর) খান ইউনিস এলাকায় ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এক মাসের কম সময়ের মধ্যে দেড় হাজারের বেশি ভবন ধ্বংস হয়েছে উপত্যকায়।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার ১৬ হাজারের বেশি মানুষ জরুরি চিকিৎসার অপেক্ষায় আছেন। যার মধ্যে প্রায় চার হাজারই শিশু। ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলো পর্যাপ্ত সেবা দেয়ার মতো অবস্থায় নেই। ডব্লিউএইচও গত দুই বছরে প্রায় ৮ হাজার রোগীকে গাজার বাইরে চিকিৎসার জন্য পাঠিয়েছে। যুদ্ধবিরতি শুরুর পর সংস্থাটি চেষ্টা করছে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ফিলিস্তিনিদের দ্রুত অন্য দেশে পাঠাতে। 
 
গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যৌথ উদ্যোগ নিচ্ছে মিশর-তুরস্ক। মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উভয় দেশ দ্বিতীয় পর্যায়ের চুক্তি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করছে।
 
অন্যদিকে, চলমান দুর্নীতি মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পূর্ণ ক্ষমা চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সরাসরি ইসরাইলি প্রেসিডেন্টের উদ্দেশে ট্রাম্প লেখেন, যুদ্ধের সময়ে নেতানিয়াহু একজন ‘শক্তিশালী প্রধানমন্ত্রী’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি ইসরাইলকে ‘শান্তির পথে’ এগিয়ে নিয়ে যাচ্ছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান