BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাংনীতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপি’র বিক্ষোভ

গাংনীতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপি’র বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয়।

গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নেত্রী ফরিদা পারভীন, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন এডাম, ইমন হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বিপ্লব, গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি রিপন হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ার পর থেকেই গাংনীসহ জেলায় দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তার প্রতি দলের নেতাকর্মীদের আস্থা ও গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও মনোনয়ন না দেওয়া অন্যায় হয়েছে বলে দাবি করেন তারা।

নেতারা জানান, জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের চূড়ান্ত মনোনয়নে জাভেদ মাসুদ মিল্টনের নাম অন্তর্ভুক্ত না করা হলে আন্দোলন আরও বেগবান করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মেহেরপুর প্রতিনিধি মো. আকবর আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার