BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছে : মির্জা ফখরুল

গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছে : মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখনই গণমাধ্যমর উন্নয়নের জন্য কাজ করেছে। গেল ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদকে সমর্থন করেছে। নিজেদের মধ্যে বিভক্তির কারণেই সাংবাদিকরা বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান।

বিএনপি সবসময় গণমাধ্যমের উন্নয়নের জন্য কাজ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের দাবিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গায়িকার হারানো ক্রেডিট কার্ড থেকে মুহূর্তেই ৭৩ লাখ খরচ অজ্ঞাত ব্যক্তিদের ‘ধুরন্ধর’ সাফল্যে এবার মধুবালার বায়োপিকে সারা? ফুটবল তারকার সঙ্গে টেইলর সুইফটের বিয়ে এলএনজি উৎপাদন আবার চালু করতে কাজ শুরু করেছে কাতার ন্যাটোর প্রধানের সঙ্গে বৈঠকে মিত্রদের নিয়ে কী বললেন ট্রাম্প ইউক্রেনকে ১ হাজার সৈন্যের মরদেহ ফেরত দিলো রাশিয়া চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার ক্ষেপণাস্ত্র নয় আকাশে উড়বে পাখিরা, চীনে গিয়ে বললেন তাইওয়ানের বিরোধীদলীয় নেতা যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে : ট্রাম্প শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের : ট্রাম্প