BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। একইসঙ্গে অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র দেড় মাস হলেও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল অংশীদারের সঙ্গে আলোচনা চলছে এবং সম্মিলিত মতামতের ভিত্তিতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের আশা প্রকাশ করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতে গণমাধ্যমের ওপর নির্যাতনের যে ঘটনা ঘটেছে, তা ফ্যাসিবাদী শাসনের অংশ। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতি থেকে উত্তরণের পর এখন গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা জরুরি।

তিনি জানান, যেসব গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ঘটনার তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ ক্ষেত্রে সাংবাদিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে এবং এসব অপরাধকে কোনোভাবেই তামাদি হতে দেওয়া হবে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান