BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহব্বান ও জ্বালানি সংকট উত্তরণে কার্যকরী ভূমিকা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষােভ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।

শনিবার বিকেল ৫ টায় নগরীর আলুপট্রি মোড় থেকে বিক্ষোভ শুরু হয়ে নগরীর গণকপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাড আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহনগরীর নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর।

তিনি বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। জনগণের সাথে প্রতারণা করে কখনো কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেনি। আপনারা যদি জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখান, জনগণ আপনাদের লালকার্ড দেখাবে।

সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এনসিপির রাজশাহী মহানগরের আহব্বায়ক, মোবাশ্বের আলী, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যান সম্পাদক অধ্যাপক একে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক, হাফেজ নুরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার