BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খুশি হয়েছে নৌকা মাঝিরা: বাগেরহাটে উপজেলা প্রেসক্লাবের খেয়া মাঝিদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খুশি হয়েছে নৌকা মাঝিরা: বাগেরহাটে উপজেলা প্রেসক্লাবের খেয়া মাঝিদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: শীতার্ত মাঝি-নৌকা চালকদের ঠান্ডা থেকে রক্ষা করতে এগিয়ে আসে,বাগেরহাট উপজেলা প্রেসক্লাব যা তাদের রাতে নৌকায় ঘুমানোর কষ্ট লাঘব করে এবং মুখে হাসি ফোটায়।

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে খেয়া মাঝিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বাগেরহাট শহরের ভদ্রপাড়া খেয়া ঘাট এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রচণ্ড শীতের মধ্যে কর্মরত অসহায় খেয়া মাঝিদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, সহ-সভাপতি আজাদ রশিদী, যুগ্ম সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহবুব রহমান বাদল, ক্রীড়া সম্পাদক শেখ জাহাঙ্গীর এবং কার্যনির্বাহী সদস্য এনামুল ইসলাম খান, মোঃ আসাদুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছে, খেয়া মাঝিরা বলেন, দীর্ঘদিন ধরে শীতের কষ্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। আগে কখনো কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। প্রেসক্লাবের এই উদ্যোগ আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমাদের কথা মনে করে আপনারা এখানে এসেছেন, এটাই আমাদের জন্য অনেক আনন্দের।

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সদস্যরা জানান, সমাজের অবহেলিত ও পরিশ্রমী মানুষদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার