BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনায় প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে দু’জনকে গুলি করে হত্যা

খুলনায় প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে দু’জনকে গুলি করে হত্যা

বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনায় প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে দুর্বৃত্তদের হামলায় রাজেন ওরফে রাজন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে হাসিব (৩১) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুর পৌঁনে ১টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

নিহত ফজলে রাব্বি রাজন রূপসা উপজেলার রাগমারা গ্রামের এজাজের ছেলে। আহত হাসিব নগরীর নতুন বাজার এলাকার মান্নাফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌঁনে ১টার দিকে আদালতে হাজিরা দিয়ে রাজন ও হাসিব আদালতের প্রধান ফটকের সামনে একটি মোটরসাইকেলে বসেছিলেন। এ সময় ৪-৫টি মোটরসাইকেলে আসা ৬-৭ জন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুইজনকে জখম করে দ্রুত পালিয়ে যায়। এতে রাজন ঘটনাস্থলেই মারা যান, আর হাসিব গুরুতর আহত হন।

নিহত রাজনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘটনার পর থেকে আহত হাসিবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিটিসি নিউজকে জানান, ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার লাশ এখনও উদ্ধার করা যায়নি। পুলিশের সন্দেহ, পরিবারের লোকজনই দ্রুত লাশ সরিয়ে ফেলেছে।

হাসিবের সন্ধানে পুলিশের অভিযান চলছে। তাকে উদ্ধারে শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিক ধারণা, শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গ্রেনেড বাবু’র সহযোগীরাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের