BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় ছাত্র শিবিরের বিক্ষোভ: গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

খুলনায় ছাত্র শিবিরের বিক্ষোভ: গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

খুলনা ব্যুরো: গণভোটের রায় মেনে নেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহানগর শাখা। রবিবার (৫ এপ্রিল) বিকেলে নগরীর সোনালী ব্যাংক চত্বর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর ছাত্র শিবিরের সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, মোশারফ আনসারী, আরাফাত হোসেন মিলন, এস এম বেলাল হোসেন এবং আব্দুর রশিদ প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডাকবাংলো মোড় ও পিকচার প্যালেস মোড় হয়ে হাদিস পার্ক গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে জুলাই সনদ বাস্তবায়ন চাই ও গণভোট মানতে হবেসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায় এবং তারা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গণভোটের রায় মেনে না নেওয়া হলে তা গণতন্ত্রের পরিপন্থী এবং স্বৈরতান্ত্রিক প্রবণতার বহিঃপ্রকাশ। তারা আরও বলেন, জনগণের মতামত উপেক্ষা করলে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।

বক্তারা তারেক রহমান এর সমালোচনা করে নলেন , গণভোটের আগে সমর্থন জানালেও এখন জনরায় বাস্তবায়নে অনীহা দেখানো হচ্ছে। এ পরিস্থিতিতে জনমতকে সম্মান জানিয়ে দ্রুত গণভোটের ফল কার্যকর করার আহ্বান জানান তারা।

সমাবেশে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান