BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক-৭

খুলনায় অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক-৭

বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়ায় অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ ‘কুখ্যাত সন্ত্রাসী’ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্যকে আটকের খবর জানিয়েছে কোস্টগার্ড। রোববার (১৫ মার্চ) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটকরা হলেন- মো. সিরাজ মোল্লা (৫৫), মো. মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)। তারা সবাই নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, রোববার ভোর ৫টায় রুপসা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা খুলনা জেলার দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় একটি বিশেষ অভিযানে শুরু করে। অভিযান চলকালে একটি একনলা বন্দুক ও দেশীয় ওয়ান শুটার গানসহ তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি ককটেল উদ্ধার করা হয়। এসময় সাতজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা ‘কুখ্যাত সন্ত্রাসী’ খবির মোল্লা গ্রুপের সদস্য।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে স্বর্ণালংকার টাকাসহ ১০ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত