BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে কান দেবেন না : ডা. জাহিদ

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে কান দেবেন না : ডা. জাহিদ

ঢাকা প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। একইসঙ্গে তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণকরতে পারছেন। বিভিন্ন গুজবের পরিপ্রেক্ষিতে তারেক রহমান সার্বক্ষণিক নজর রাখছেন।

তিনি বলেন, আমাদের বন্ধুপ্রতীম দেশ আমেরিকা, চীন, পাকিস্তান, ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। উনার জন্য দোয়া চাই।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, দোয়ার কারণেই হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি। কোনো ধরনের গুজব ছাড়ানো ও গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি। দল কীভাবে তথ্য দেবে তা জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা এ যাত্রায়ও আবারও প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্য সহযোগিতা চাই আপনাদের কাছে। তারেক রহমান অনুরোধ করেছেন ধৈর্য ধরতে।

খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি। দেশ সব ধর্মের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর এভারকেয়ারে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হলে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসারত আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত