BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমদের নিয়ে দোয়া মাহফিল করলেন সুলতান সালাউদ্দিন টুকু

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমদের নিয়ে দোয়া মাহফিল করলেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সাথে দোয়া মাহফিল করেছেন টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বাজিতপুরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদরাসার এতিমখানার শতাধিক শিক্ষার্থী দোয়া অংশ নেয়।

এসময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ান এটাই আমাদের প্রার্থনা।

তিনি আরও বলেন, সংকটময় সময়ে দোয়া দরুদই মানুষের সবচেয়ে বড় শক্তি, আর এতিমদের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।

দোয়া পরিচালনা করেন মুফতি মাহমুদুল হাসান।

মাহফিল শেষে এতিম শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ