BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে সম্মান দিলে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে কেন : প্রেস সচিব

খালেদা জিয়াকে সম্মান দিলে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে কেন : প্রেস সচিব

ময়মনসিংহ ব্যুরো: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খালেদা জিয়াকে সম্মান দিলে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে কেন? খালেদা জিয়া ছিলেন সমগ্র বাংলাদেশের মানুষের নেত্রী। সে জন্যই জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সবাই গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করে আসছেন—এটা দেখে দুই একজন বলছেন সরকার কোনো দলের প্রতি ঝুঁকে পড়েছে। আমরা এই নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য যা যা করণীয় সবই করেছি।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ শহরের বিভিন্ন মাজার ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, সরকার কোনো দলের প্রতি ঝুঁকে পড়েনি। খালেদা জিয়াকে সম্মান দিলে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে কেন? ছোট দল, বড় দল সবার জন্যই সমান সুযোগ। কারো প্রতি সরকারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব করা হয়নি।

প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশ পীর আউলিয়ার দেশ। এখানে মাজারে আক্রমণ খুব দুঃখজনক। আমরা এর নিন্দা জানাই। আপনার যেতে না চাইলে যাবেন না। কিন্তু সবাইকে রেসপেক্ট করতে হবে। সামনে নির্বাচন, আমরা সবাই মিলে একটা ভালো ভোট করতে চাই যেন সবাই ভোট দিতে পারি। আমরা দিব কেউ দিতে পারবে না সেটা হবে না। আমরা নতুন বাংলাদেশ চাই, সেখানে দুটো ইলেকশন আছে একটি জাতীয় নির্বাচন আরেকটা গণভোট। আমরা চাই সবাই দলবলে হ্যা ভোট দেব। এজন্য দিব যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের রাজত্ব কায়েম না হয়। যাতে আপনার আমার অধিকার সব সময় অক্ষুণ্ণ থাকে। আপনার-আমার কথাগুলো যেন সব সময় শোনা হয়—এ রকম একটা বাংলাদেশ চাই। আগের রেজিমের অপশাসন আর যেন ফিরে না আসে। এর চির বন্দোবস্তই হচ্ছে ‘হ্যা’ ভোট।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান গুম-খুনের শিকার পরিবারের কথা শুনে কাঁদলেন তারেক রহমান রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৪৬ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি, পানিবন্দি লাখো মানুষ গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প